অনলাইনে দারাজের বৈশাখী মেলা

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকম ডট বিডি ও সানসিল্ক প্রথমবারের মতো নিয়ে আসছে অনলাইন বৈশাখী মেলা। আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে দারাজ বৈশাখী মেলা। ৭ এপ্রিল রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে এই মেলা থেকে ক্রেতারা পণ্য কিনতে পারবেন, যেখানে সর্বোচ্চ ৭০ ভাগ পর্যন্ত পণ্যের ওপর ছাড় পাওয়া যাবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান দারাজের ব্যবস্থাপনা পরিচালক বেনজামিন দু ফোউসিয়ে। এ সময় ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতারা অনলাইন এই মেলা থেকে মোবাইল ফোন সেটে থাকবে সর্বোচ্চ ৫০ ভাগ ছাড়। এ ছাড়া কম্পিউটার ও ল্যাপটপের ওপর থাকবে সর্বোচ্চ ৩৫ ভাগ, ফ্যাশন ও এক্সেসরিজের ওপর ৭০ ভাগ পর্যন্ত ছাড়। এ ছাড়া ক্রেতারা এই বৈশাখী মেলার সব পণ্য, ব্র্যান্ড ও মূল্য ছাড় সম্পর্কে দারাজের ওয়েবসাইট থেকে জানতে পারবেন: www. daraz. com. bd/pohela-boishakh/এই ঠিকানায়।