অনলাইনে দেশি খাবারের ছবি প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ধরনের দেশি খাবারের ছবি তোলার প্রতিযোগিতা চলছে ঢাকা ফুডিস (www.facebook.com/dhakafoodies) নামের ফেসবুক পেজে। সবার মধ্যে দেশি খাবারের ছবি ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পান্তা, ইলিশ, ডাল-ভাত, ভর্তা, পিঠা ইত্যাদি দেশি খাবারের ছবি পাঠিয়ে অংশ নেওয়া যাবে। ছবি পাঠানোর শেষ তারিখ ২০ এপ্রিল। অনলাইন ভোট ও বিচারকদের রায়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১ মে। বিজয়ী পাবেন নকিয়া পিউরভিউ ৮০০৮ মডেলের স্মার্টফোন। পরবর্তী পাঁচজনও পাবেন পুরস্কার। —বিজ্ঞপ্তি