অনলাইনে দেশি সুপারহিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-25
Untitled-25

মারভেল কমিকসের সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যানদের সঙ্গেই এত দিন পরিচয় ছিল আমাদের। বিদেশি সুপারহিরোদের বিচিত্র পোশাক আর ধুন্ধুমার কাণ্ডকীর্তি দেখে বিনোদিত এ দেশের অ্যাকশনপ্রেমীরা। এবার আসছে বাংলাদেশি সুপারহিরো! আয়োজকদের দাবি, অনলাইনে এটিই বাংলাদেশের প্রথম সুপারহিরোর গল্প।
সব্যসাচী মিস্ত্রীর আঁকায় পাঠক পরিচিত হবেন আবির আহমেদ নামের একজন ‘শান্ত-সুবোধ’ তরুণের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে। আর দশটা তরুণের মতোই বন্ধু, আড্ডা, ফেসবুক—এসব নিয়ে সময় কাটে তাঁর। নিজের ভেতরে এক অতিমানবীয় শক্তি আবিষ্কারের মাধ্যমে বদলে যায় আবিরের জীবনযাত্রা। বাংলাদেশি প্রেক্ষাপটে একজন সুপারহিরোকে দেখা পাঠকদের জন্য একটা নতুন অভিজ্ঞতাই বটে। তবে আবিরের পুরো গল্প একসঙ্গে জানা হবে না। ধারাবাহিকভাবে গল্পটি প্রকাশ করা হবে ওয়েবসাইটে। এর স্ক্রিপ্টিং করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।
স্পার্ক নামের এই অনলাইন কমিকস প্রকাশনায় সহযোগিতা করছে বিকাশ। বাংলাদেশি সুপারহিরোর সঙ্গে পরিচিত হতে চাইলে ঢুঁ মেরে দেখতে পারেন তাদের ওয়েবসাইট: www.bkash.com/spark।