অনলাইনে নারী ও পুরুষের কেনাকাটার ধরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তির প্রসারে অনলাইনে পণ্য কেনার হার বেড়েছে। তবে ৯০ শতাংশের বেশি স্মার্টফোন ব্যবহারকারী এখনো দোকানে গিয়ে পণ্য কেনেন। দোকানে গিয়ে নারীরা পণ্য কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ, এতে তাঁরা মাপজোখ ও নকশা দেখে বেছে কিনতে পারেন।
অন্যদিকে পুরুষেরা দোকানে যেতে পছন্দ করেন। কারণ, এতে বিক্রয়কর্মীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে পণ্যটি কেনা যায়। তবে কেনাকাটার ক্ষেত্রে বাড়ছে প্রযুক্তির ব্যবহারের হার। নারী ও পুরুষের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারের ধরন আবার আলাদা।
