অনলাইনে নারীর প্রতি সহিংসতা রোধে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে নারীর প্রতি সহিংসতা রোধে সেমিনার আয়োজন করে বিডিওএসএন।
অনলাইনে নারীর প্রতি সহিংসতা রোধে সেমিনার আয়োজন করে বিডিওএসএন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহায়তায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের তথ্যপ্রযুক্তি ক্লাবের আয়োজনে ১০ জুন অনুষ্ঠিত হল অনলাইনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়ক এবটি সেমিনার। অনুষ্ঠানে ইন্টারনেটে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নারীর নিরাপদ থাকার বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সাজিয়া আফরিন। সাজিয়া আফরিন বাংলাদেশে এই বিষয়ের আন্তর্জাতিক প্রচারণা ‘টেইক ব্যাক দ্যা টেক’ এর সমন্বয়কারী।

কলেজের প্রায় পাঁচশ ছাত্রী এই সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানে সাজিয়া বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক, যথাযথ এবং উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে মেয়েরা ইন্টারনেট জগতে যেমন নিরাপদ থাকতে পারে তেমনি গড়ে তুলতে পারে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ।
সাজিয়া আরও বলেন, সচেতন হয়ে, সতর্ক থেকে এবং সক্ষমতা বাড়ালে সাইবার জগতের অপরাধীদের মোকাবিলা করা যায়। এ জন্য হাল আমলের প্রযুক্তি সম্পর্কে জানতে হবে।
বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, বিশ্বের অন্য দেশের মত আমাদের দেশেও সাইবার অপরাধ বাড়ছে। এর মধ্যে নারীর প্রতি সহিংসতা একটি। এই সহিংসতা প্রতিরোধে আইনের কঠিন প্রয়োগের পাশাপাশি ব্যবহারকারী বিশেষ করে মেয়েদের এই সকল মাধ্যম ব্যবহারে আরও দক্ষ হওয়ার প্রয়োজন।
নিজেদের ক্যাম্পাসে এই আয়োজন করতে আগ্রহীরা ‘টেইক ব্যাক দ্যা টেক’ এর ফেসবুক পেজে আমন্ত্রণ জানাতে পারেন।