অনলাইনে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ফরম অনলাইনে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর হবে। মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন ফরম পূরণ করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর বিকেল চারটা ৩০ মিনিট পর্যন্ত। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.pstu.ac.bd) থেকে জানা যাবে। —বিজ্ঞপ্তি