অনলাইনে পাওয়া যাবে এয়ারটেলের গ্রাহকসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেন রজনীশ কাউল ও রুবাবা দৌলা
এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেন রজনীশ কাউল ও রুবাবা দৌলা

গ্রাহকদের অনলাইনে প্রয়োজনীয় সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে টেলিকম অপারেটর এয়ারটেল উদ্বোধন করেছে অনলাইন এক্সপেরিয়েনস সেন্টার। আজ রাজধানীর বনানীতে এয়ারটেলের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা রজনীশ কাউল ও প্রধান বিপণন কর্মকর্তা রুবাবা দৌলা।
এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারটেল অনলাইন এক্সপেরিয়েনস সেন্টার নামের এই ভারচুয়াল প্লাটফর্মে যেকোনো সময় যেকোনো স্থান থেকে সেবা পাবেন এয়ারটেল গ্রাহকরা। আগে যেখানে এয়ারটেল গ্রাহকদের সমস্যায় পড়লে বা কোনো তথ্য জানতে কাস্টমার কেয়ার পর্যন্ত যেতে হত, এই অনলাইন এক্সপেরিয়েনস সেবা থেকে নিজেরাই সমস্যা সমাধান করে নিতে পারবেন। এ ছাড়াও এই পোর্টালটি গ্রাহক সচেতনতা বাড়াবে।
এয়ারটেলের ওয়েবসাইট থেকেই এই পোর্টালে যেতে পারবেন গ্রাহকরা। এতে রয়েছে ব্যবহার বান্ধব ইউজার ইন্টারফেস এবং অ্যানিমেটেড কনটেন্ট। এই সেবা পেতে গ্রাহককে প্রথমবার নিবন্ধন করতে হবে এবং নিজের প্রোফাইল তৈরি করতে হবে।
এয়ারটেলের দাবি, অনলাইন এক্সপেরিয়েনস সেন্টার নিয়মিত গ্রাহক সেবাকেন্দ্রের মতোই। এখান থেকে প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা বিল এবং রিচার্জ সংক্রান্ত তথ্য জানতে পারবেন, বিল দিতে এবং রিচার্জ করতে পারবেন, থ্রিজি সেবা সচল করতে বা বন্ধ করতে পারবেন। এ ছাড়াও থাকবে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। এখান থেকে গ্রাহকরা এয়ারটেলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি অনলাইন চ্যাটে তাদের সমস্যা সমাধান পাবেন। এই পোর্টালটিতে গেম খেলার সুযোগও রেখেছে এয়ারটেল।

এয়ারটেলের এই ভারচুয়াল এক্সপেরিয়েনস সেন্টারের লিংক  http://bd.airtelvirtualstore.com/registration.php