অনলাইনে পিডিএফ ফাইল পড়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) ফাইল পড়ার জন্য সাধারণত পিডিএফ রিডার সফটওয়্যারের দরকার হয়। তবে গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে পিডিএফ রিডার ছাড়াই অনলাইনে পিডিএফ ফাইল পড়তে পারেন। এ জন্য gPDF নামের একটি আলাদা প্রোগ্রাম ব্রাউজারে ইনস্টল করে নিতে হবে। গুগল ক্রোমের জন্য এক্সটেনশনটি http://chrome.google.com/extensions/detail/egljjohbmnnpicoiddaapkpejfpnmmpe ঠিকানার সাইট থেকে এবং মজিলা ফায়ারফক্সের অ্যাডঅন প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/14814/ ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। প্রোগ্রামটি নামানোর পর ব্রাউজার পুনরায় চালু (রিস্টার্ট) করতে হবে। এর পর থেকে অনলাইনে কোনো পিডিএফ ফাইল খুললে সেটি স্বয়ংক্রিয়ভাবে গুগল ডকসের সাহায্যে প্রদর্শিত হবে এবং পড়া যাবে। —খালেদ মাহমুদ খান, টাঙ্গাইল