অনলাইনে প্রাকৃতিক শব্দের বৃহত্তম সম্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশু-পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শব্দের সংরক্ষণে গড়ে তোলা হয়েছে একটি আর্কাইভ বা সংরক্ষণাগার। এ আর্কাইভ ব্যবহার করে অনলাইনে বিনামূল্যেই শুনতে পারবেন বিভিন্ন প্রাকৃতিক শব্দ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক শব্দের আর্কাইভ ম্যাকাওলি লাইব্রেরি উন্মুক্ত করেছে। ১৯২৯ সাল থেকে এ আর্কাইভ তৈরি করা শুরু হয়। প্রথমে অ্যানালগ পদ্ধতিতে বিভিন্ন শব্দ সংরক্ষণ করা হত।প্রাকৃতিক শব্দের এ আর্কাইভ ডিজিটাইজ করে অনলাইনে এই ‘ম্যাকাওলি লাইব্রেরি’কে উন্মুক্ত করা হয়েছে। অডিও ও ভিডিও ফরম্যাটে শব্দ শোনার পাশাপাশি এ সম্পর্কিত নানা তথ্য জানা যাবে।ম্যাকাওলি’র অডিও কিউরেটর গ্রেগ বাডনি জানিয়েছেন, পৃথিবীর সব দেশের মানুষ এ শব্দ শুনতে পারবেন। এ ডিজিটাল আর্কাইভ তৈরিতে ১২ বছর সময় লেগেছে। এতে পাখি, তিমি, হাতি, ব্যাঙসহ প্রায় নয় হাজার প্রজাতির দেড় লাখ রেকর্ডিং রয়েছে।বিভিন্ন প্রাকৃতিক শব্দ শোনার এ আর্কাইভটির লিংক http://macaulaylibrary.org/