অনলাইনে প্রোগ্রামিং শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজে প্রোগ্রামিং শেখার একটি অনলাইন টিউটোরিয়াল সিরিজ প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বাংলায়। এটি তৈরি করেছেন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ও মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ইকরাম মাহমুদ। বইতে খুব সহজ ভাষায় প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলো ব্যাখ্যা করা হয়েছে। ভেরিয়েবল, কন্ডিশনাল লজিক, লুপ, ফাংশন ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আর প্রোগ্রামিং ভাষা হিসেবে পাইথন ব্যবহার করা হয়েছে। প্রতিটি প্রোগ্রাম ওয়েবসাইটেই চালিয়ে দেখার ব্যবস্থা রয়েছে, তাই আলাদাভাবে ইন্টারপ্রেটার বা কম্পাইলার ব্যবহারের প্রয়োজন নেই। ওয়েবসাইটটি সৃজনী সাধারণ অবাণিজ্যিক লাইসেন্সে প্রকাশিত। এটি পাওয়া যাবে http://hukush-pakush.appspot.com/ ঠিকানার ওয়েবসাইটে।