অনলাইনে বাংলাদেশি রেডিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে বাংলাদেশের অনলাইন রেডিও শোনার একটি ওয়েবসাইট চালু হয়েছে। বিডিওয়েব পোর্টাল নামের এই সাইটে বাংলাদেশের বিভিন্ন অনলাইন রেডিও সরাসরি শোনা যাবে। এজন্য লাগবে bdwebportal নামের একটি টুলবার। এটি www.bdwebportal.toolbar.fm ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ওয়েব দেখার সফটওয়্যার (ব্রাউজার) বন্ধ করে আবার চালু করুন। ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে ‘বিনোদন’ নামে নতুন একটি মেনু আসবে। এখান থেকে Bangla Radio অপশনে গিয়ে আপনি বাংলা বিভিন্ন রেডিও স্টেশন অনলাইনে সরাসরি শুনতে পারবেন। —প্রতিবেদক