অনলাইনে বিক্রি হচ্ছে তারকাদের স্বাক্ষরিত ব্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটার হান্নান সরকার স্বাক্ষরিত এই ব্যাট বিক্রি হচ্ছে এখানেই ডটকমে
ক্রিকেটার হান্নান সরকার স্বাক্ষরিত এই ব্যাট বিক্রি হচ্ছে এখানেই ডটকমে

অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট এখানেই ডটকমে বিক্রি হচ্ছে ক্রিকেট ও বিনোদন জগতের তারকাদের স্বাক্ষরিত ব্যাট।
এখানেই ডটকমের প্রধান নির্বাহী আরিল ক্লৌকারহোগ বলেন, ‘এখানেই ডটকমের সৌজন্যে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার ক্রিকেট সিরিজ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেট ও বিনোদন জগতের তারকারা নতুন যে ব্যাটে স্বাক্ষর করেণ সেগুলো বিক্রি করছে এখানেই ডটকম। ব্যাট বিক্রির অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নয়ন তহবিলে দেওয়া হয়।’
ক্রিকেটে তরুণদের আগ্রহ বাড়াতেই এখানেই ডটকম এই উদ্যোগ নিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। সাইটটির খেলার সামগ্রী বিভাগে তারকাদের স্বাক্ষরিত এই ব্যাট বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৪৬৭ টাকায়।