অনলাইনে বিশ্বকাপ কুইজ
চলছে বিশ্বকাপ ফুটবল। ফুটবলের এই মহা আয়োজন উপলক্ষে কম্পিউটার সোর্স লিমিটেড ইন্টারনেটে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।গতকাল শনিবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক এ ইউ খান। তিনি বলেন, বিশ্বকাপ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে জেতা যাবে ল্যাপটপ কম্পিউটার। কম্পিউটার সোর্সের ওয়েবসাইটে (www.computersourcebd.com) প্রতিদিনের ম্যাচে কোন দল জয়ী হবে তা আগে থেকে বলে দিতে হবে। যাদের নির্বাচন করা দল জয়ী হবে, তাঁদের মধ্যে লটারি করে দেওয়া হবে এমপিফোর প্লেয়ার, হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি। ফাইনালের জন্য দেওয়া হবে ডেলের ল্যাপটপ কম্পিউটার। অনুষ্ঠানে জানানো হয়, ওয়েবসাইটে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে নির্দিষ্ট ম্যাচের আগে। ম্যাচের আগেই ভোট দিতে হবে। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই ম্যাচে অংশ নেওয়া স্থগিত করা হবে। বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। পুরস্কার প্রতি শনিবার দেওয়া হবে। — তারিকুর রহমান খান