অনলাইনে বেশি বিক্রি হচ্ছে টয়োটা অ্যালিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন প্ল্যাটফর্মে গাড়ি বিক্রির বিজ্ঞাপন
অনলাইন প্ল্যাটফর্মে গাড়ি বিক্রির বিজ্ঞাপন

অনলাইন প্ল্যাটফর্মে পুরোনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন বাড়ছে। পুরোনো গাড়ি বিক্রির ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিচ্ছেন টয়োটা অ্যালিয়ন ও করোলার। অনলাইনে পণ্য বেচাকেনার ওয়েবসাইট বিক্রয় ডটকম এ তথ্য জানিয়েছে।
বিক্রয় ডট কম দাবি করেছে, গত বছরের অক্টোবরে তাদের সাইটে ১৩ হাজারেরও বেশি গাড়ির বিজ্ঞাপন দিয়েছিল গাড়ি-বিক্রেতারা। এ বছরের ফেব্রুয়ারিতে গাড়ির বিজ্ঞাপন এসেছে ১৩ হাজার ৭০০।  চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট এক হাজার ৪৫০ টি টয়োটা অ্যালিয়ন গাড়ির বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। 
বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন জানিয়েছেন, ‘অনলাইন সাইট বিশ্লেষণ করলে দেখা যায় বেশির ভাগ মডেলের গাড়ির গড় দাম কমেছে। গাড়ির দাম নির্ভর করে মডেল, তৈরির সময়, গাড়ির অবস্থা, লাইসেন্স প্রভৃতি বিষয়ের ওপর।’ 
মিহরান মটরসের মালিক মনির হোসেন বলেন, ‘ অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গাড়ি বেচা-কেনা বাড়ছে। প্রতি সপ্তাহে অনলাইন বিজ্ঞাপনের জন্য আমার প্রতিষ্ঠান থেকে একাধিক ব্যবহূত গাড়ি বিক্রি হয়েছে।’