অনলাইনে ভারতীয় নাগরিকত্বের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন ভারতীয় নাগরিকত্বের আবেদন করা হতো দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর ওই নাগরিকের যাবতীয় তথ্য যাচাই করত সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিবেদন যাওয়ার পর কেন্দ্রীয় সরকার আবেদনকারীর আবেদন সম্পর্কে সিদ্ধান্ত নিত। বছরের পর বছর দিল্লিতে পড়ে থাকত ওই আবেদন। এতে করেও নাগরিকত্বের আবেদনের নিয়মিত সুরাহা না হওয়ায় এবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্বের আবেদন অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবেদনকারীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে। ফলে আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে সব সময় অনলাইনে জানতে পারবেন আবেদনকারী। ফলে আবেদনকারী আবেদনের পরিপ্রেক্ষিতে কম সময়ে সিদ্ধান্ত পাবেন।—কলকাতা প্রতিনিধি