অনলাইনে ভ্যাট প্রদান সহজ করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদান প্রক্রিয়া আরও সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথ্যপ্রযুক্তিভিত্তিক কিছু উদ্যোগ নিচ্ছে। রাজধানীতে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের কার্যালয়ে সম্প্রতি ভ্যাট অনলাইন প্রকল্পের ‘কন্টাক্ট সেন্টার এবং সেন্ট্রাল প্রসেসিং সার্ভিসেস’ বিষয়ে চুক্তি হয়েছে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস লিমিটেড এবং এনবিআরের জাভ্যাট অনলাইন প্রকল্পের মধ্যে এই চুক্তি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ রেজাউল হাসান এবং ডিজিকন টেকনোলজিস লিমিটেডের পরিচালক আজমল হক উপস্থিত ছিলেন।
এই চুক্তিটি বাস্তবায়নের মধ্য দিয়ে সাধারণ মানুষ ভ্যাট আদান-প্রদান সংক্রান্ত সব তথ্য নির্দিষ্ট হটলাইনের মাধ্যমে জানতে পারবে এবং কোনো অভিযোগ থাকলে তা দ্রুত ও নিরপেক্ষভাবে জানাতেও পারবে। হটলাইন সেবাটি সপ্তাহের সব কর্মদিবসে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকবে।
এ ছাড়া এই প্রকল্পের আওতায় সারা দেশে ১২টি ভ্যাট অনলাইন সার্ভিস সেন্টার স্থাপন করা হবে। এর মধ্যে ঢাকায় পাঁচটি, চট্টগ্রাম, যশোর, সিলেট, খুলনা, রাজশাহী, কুমিল্লা ও রংপুর শহরে একটি করে শাখা থাকবে। যেখানে সাধারণ মানুষ নিজে উপস্থিত হয়ে অনলাইনে তার ভ্যাট ফরম পূরণসহ অন্যান্য তথ্য ও সুবিধা নিতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি