অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে চাই তরুণদের সক্রিয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে বিকৃত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। অনেকের কাছে বদলে গেছে চেতনাও। পরিবর্তিত এ পরিস্থিতিতে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ তাই দূরের শোনা গল্প। সময় এখন তথ্যপ্রযুক্তির। নবীন প্রজন্মের অধিকাংশই বুঁদ হয়ে আছে ফেসবুক, টুইটার বা ইয়াহু চ্যাটরুমে। ব্লগে বা ফেসবুকে মুক্তিযুদ্ধের তথ্যসমৃদ্ধ আলোচনা যথেষ্ট নয়। এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে তরুণদের অনলাইনে আরও সক্রিয় হতে হবে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) আয়োজনে ‘প্রযুক্তি, তারুণ্য ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক মুক্ত আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিকেলে টিএসসি চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক মেজর কামরুল হাসান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মাহবুব এলাহী রঞ্জু, সাংবাদিক ও ব্লগার একরামুল হক শামীম, আইনজীবী শাহ আলী ফরহাদ এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সাদমান সাদেক। সঞ্চালনা করেন ডিইউআইটিএসের সভাপতি আবদুল্লাহ আল ইমরান। —বিজ্ঞপ্তি