অনলাইনে শাওমির পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে এমআই স্টোরের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান শাওমি। স্মার্টফোন ছাড়াও শাওমির অন্যান্য পণ্য এই অনলাইন দোকান থেকে কেনা যাবে। শাওমি বাংলাদেশের ওয়েবসাইটের মি-স্টোর থেকে ফরমাশ দিয়ে বিনা খরচে ‘ক্যাশ অন ডেলিভারি (সিওডি)’ পদ্ধতিতে ঘরে বসে পণ্য কেনা যাবে।

বাংলাদেশে শাওমির অনুমোদিত পরিবেশক সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন স্মার্টফোনে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে শাওমি। এর মধ্যে ১ বছরের যন্ত্রাংশ ও ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি।