অনলাইনে সবাই চায় গোপনীয়তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট
ইন্টারনেট

অনলাইনে নিজেকে আড়ালেই রাখতে চায় অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী। নিজের নাম-পরিচয় গোপন রেখে অনলাইনে ঢুকলে কেউ তার তথ্য জানতে পারবে না বলে ধারণা অধিকাংশ ব্যক্তির। আর এই গোপনীয়তাই তাদের সবচেয়ে কাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্রের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন। এক খবরে জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
যুক্তরাষ্ট্রের ৭৯২ জন ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়ে করা এই জরিপে দেখা গেছে, ৮৬ শতাংশ ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহারকারী নিজেকে আড়াল করতে তার ডিজিটাল অস্তিত্ব মুছে দিতে চেয়েছে। কুকি মুছে ফেলা, অনলাইনে কোনো নাম প্রকাশ না করা বা আইপি অ্যাড্রেস লুকানোর মতো কাজও করেছে তারা। অনলাইনে যাতে সহজে নজরদারি করা সম্ভব না হয়, সেদিকেও খেয়াল রাখে তারা।
পিউ রিসার্চ সেন্টারের গবেষকেরা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারকারীদের ৫৯ শতাংশই জানে যে, ইন্টারনেটে নিজেদের আড়াল করা যায় না। এদিকে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের বর্তমান আইনও যথেষ্ট নয় বলে মনে করে ৬৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী।
ইন্টারনেটে তথ্য দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা থাকলেও অধিকাংশ ব্যক্তি তা নিয়ন্ত্রণ করা জানে না বলেই গবেষণায় উঠে এসেছে।