অনলাইনে সাতক্ষীরার পণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলার স্থানীয় পণ্য অনলাইনে পাওয়া যাবে। এ জন্য চালু হয়েছে সাতক্ষীরা শপ ডট কম (www.satkhirashop.com)। সম্প্রতি রাজধানীতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যালয়ে এ সাইটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার, আইএসপিএবির সাবেক সভাপতি আখতারুজ্জামান, এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দার, ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ এবং সাতক্ষীরা শপ ডট কমের স্বত্বাধিকারী আবুল হাসান উপস্থিত ছিলেন।
এই সাইটের মাধ্যমে সাতক্ষীরার চিংড়ি, ঘি, সন্দেশ, সুন্দরবনের মধু বিক্রি করা হচ্ছে।
বিজ্ঞপ্তি