অনলাইনে সামাজিক যোগাযোগ শিশুর শিক্ষাসহায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো যে শুধু সময়ের অপচয়ই করে তা নয়, সম্প্রতি ইউনিভার্সিটি অব মিনেসোটার গবেষকেরা জানিয়েছেন, শিশুদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করতে দেওয়া ইতিবাচক ও শিক্ষাসহায়ক।ইউনিভার্সিটি অব মিনেসোটার প্রযুক্তি শিক্ষাবিষয়ক গবেষক ক্রিস্টিন গ্রিনহাউ সম্প্রতি এ বিষয়ে এক গবেষণা পরিচালনা করেছেন। গ্রিনহাউ জানিয়েছেন, যে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে, তারা আসলে একুশ শতকের দক্ষতা অনুশীলন করছে। গ্রিনহাউ আরও জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো শিক্ষামূলক বিভিন্ন বিষয় জানতে সাহায্য করে। প্রযুক্তি ব্যবহারে ইতিবাচক মানসিকতা তৈরি হয়, কোনো বিষয় সম্পাদনা এবং বিষয়টিকে নানাভাবে সাজাতে শেখে শিক্ষার্থী। অনলাইন ডিজাইন ও লেআউট বা নকশা নিয়ে তারা ভাবে। সৃজনশীল সাহিত্য, চলচ্চিত্র নিয়ে অনুভূতি বিনিময় করতে শেখে। গ্রিনহাউ আরও বলেন, শুধু তাই নয়, শিশুরা তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দায়িত্বশীল হতেও শেখে।গ্রিনহাউ এ বিষয়ে করণীয় সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শও দিয়েছেন। তাঁর পরামর্শ অনুসারে অনলাইনে শিক্ষার্থীরা কী শিখবে, এর নির্দেশনা দেবেন অভিভাবকেরা এবং শিক্ষকেরা শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে সমর্থন দেবেন। গ্রিনহাউয়ের মতে, শিক্ষার ক্ষেত্রে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার দারুণ একটি সুযোগ। কিন্তু খুব কম শিক্ষার্থীই শিক্ষামূলক দিকটির বিষয়ে সচেতন।