অনলাইনে স্মার্টফোন বিক্রি করবে গুগল
ক্রেতাদের সরাসরি ট্যাবলেট কেনার সুযোগ দিচ্ছে গুগল। তাদের কাছে ট্যাবলেট কম্পিউটার বিক্রির জন্য একটি অনলাইন স্টোর চালুর পরিকল্পনা করেছে গুগল। বৃহস্পতিবার এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য দিয়েছে। গুগলের এই অনলাইন স্টোর থেকে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্যামসাং ও আসুসের তৈরি ট্যাবলেট কম্পিউটার বিক্রি হবে। ২০১০ সালে এ রকম একটি অনলাইন স্টোর চালু করেছিল গুগল। সেখান থেকে `নেক্সাস ওয়ান' স্মার্টফোন বিক্রি শুরু করেছিল। কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় চার মাস পরেই সেটি বন্ধ করে দিয়েছিল। বর্তমানে গুগল খুচরা বিক্রেতা ও বিভিন্ন মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে তাদের স্মার্টফোন বিক্রি করে। বর্তমানে স্মার্টফোন অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড শীর্ষে। কিন্তু টাচস্ক্রিন ট্যাবলেটের ক্ষেত্রে এখনো অ্যাপলের পেছনেই গুগলের অবস্থান। বর্তমানে বাজারে অ্যামাজনের তৈরি কিন্ডল ফায়ার নামের ট্যাবলেটও জনপ্রিয়। বাজারে আরও অবস্থান শক্ত করতেই অনলাইন স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েডচালিত অন্যান্য বর্্যান্ডের স্মার্টফোন বিক্রি করবে গুগল। গুগলের এই অনলাইন স্টোর কবে নাগাদ চালু হবে সে বিষয়ে এখনো মুখ খোলেননি গুগল কর্মকর্তারা।