অনলাইনে 'টিউটর'-এর খোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই বিভিন্ন বিষয়ে পড়ার জন্য টিউটর বা গৃহশিক্ষক খোঁজেন। এখন অনলাইনে যাচাই-বাছাই করে খুঁজে নিতে পারেন টিউটর। সম্প্রতি শিক্ষক খোঁজার প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে টিউটর খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস ডটকম।
এখান থেকে বিনা মূল্যে শিক্ষক বাছাই করা এবং পরীক্ষামূলক ক্লাস যাচাই করার সুযোগ পাওয়া যাবে। শিক্ষক খুঁজতে সাইটে পোস্ট দেওয়া হলে সেটি জব পোস্ট হিসেবে প্রদর্শিত হবে এবং তাতে আবেদন করতে পারবেন শিক্ষকেরা। বিস্তারিত https://caretutors.com/ থেকে জানা যাবে।