অনুশীলনী-৮ (ক)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের দশমিক ভগ্নাংশের গুণ-সংক্রান্ত অনুশীলনী-৮ (ক) থেকে দুটি সমস্যার সমাধান দেওয়া হলো।

প্রশ্ন: ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে, ৮.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার?

সমাধান:   ১  ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার

         ৮.৫  ,,    ,,   (২.৫৪´৮.৫) সেন্টিমিটার

                          = ২১.৫৯ সেন্টিমিটার

                   এখানে, ২৫৪

                           ´৮৫

                          ১২৭০

                        ২০৩২০

                        ২১৫৯০

২.৫৪´৮.৫ = ২১.৫৯০ বা ২১.৫৯।

প্রশ্ন: একটি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা হলে, এক ডজন পেনসিলের দাম কত?

সমাধান: আমরা জানি, ১ ডজন = ১২টি

           ১টি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা

        ১২টি      ,,      ,,  (১৫.৭৫´১২) টাকা

                                = ১৮৯.০০ টাকা = ১৮৯ টাকা

                  এখানে, ১৫.৭৫

                             ´১২

                           ৩১৫০

                         ১৫৭৫০

                         ১৮৯০০

১৫.৭৫´১২ = ১৮৯.০০ = ১৮৯।

দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল