অনুষ্ঠিত হলো জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা। ১১ সেপ্টেম্বর শুরু হওয়া দুই দিনের এ আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় আজ শনিবার। চূড়ান্ত পর্বে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ডাউন টু দ্য ওয়ার’ দল বিজয়ী হয়। রানারআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি দল।

প্রতিযোগিতার প্রথম দিন গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব। আজ সন্ধ্যায় রুয়েট অডিটোরিয়ামে আয়োজিত হয় পুরস্কার বিতরণী। পুরস্কার হিসেবে বিজয়ী দলগুলোকে দেওয়া হয় নগদ অর্থ ও ক্রেস্ট। এ ছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে দেওয়া হয় সনদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বেগ। বিশেষ অতিথি ছিলেন ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবদুল মান্নান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ট্রেনিং) এনামুল কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ মো. শহীদ উদজ্জামান।
রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) আয়োজনে এ প্রতিযোগিতায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৮৯টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় সহযোগিতা করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আয়োজনে অনলাইন গণমাধ্যম সহযোগী ছিল ক্যাম্পাস টু ক্যারিয়ার টোয়েন্টিফোর ডটকম।