অন্তত শনিবারে হাসুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাত্মা গান্ধীর জুতো
একবার ট্রেনে ওঠার সময় মহাত্মা গান্ধীর পায়ের এক পাটি জুতো খুলে পড়ে গেল। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। নেমে জুতোটা তুলে নেওয়ার উপায়ও নেই।
গান্ধী চটজলদি তাঁর আরেক পায়ের জুতোও খুলে ফেলে দিলেন।
সহযাত্রীরা অবাক হয়ে এর কারণ জানতে চাইলেন।
গান্ধী বললেন, ‘কোনো গরিব লোক হয়তো জুতোটা খুুঁজে পাবে। এক পায়ের জুতো পেয়ে তো তাঁর কোনো লাভ নেই। তাই দুই পায়েরটাই দিয়ে গেলাম।’
পত্রিকার ভুল
একবার ভুলবশত একটি পত্রিকায় প্রখ্যাত লেখক রুডইয়ার্ড কিপলিংয়ের মৃত্যুসংবাদ ছাপা হলো।
পরদিন রুডইয়ার্ড পত্রিকা অফিসে ফোন করে বললেন, ‘আপনাদের পত্রিকা পড়ে জানতে পারলাম, আমার মৃত্যু হয়েছে। অতএব দয়া করা আগামীকাল থেকে আপনাদের পত্রিকার গ্রাহক-তালিকা থেকে আমার নামটা বাদ দেবেন।’
সূত্র: এনডিটিভি অনলাইন