অন্য দেশে চলা টেসলা গাড়ি হ্যাক করা যাচ্ছে

টেসলা গাড়িছবি : টেসলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দেশে বসে অন্য দেশে চলা গাড়ি হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়েছেন ১৯ বছরের এক তরুণ। তা–ও আবার ১–২টি নয়, ২০টির বেশি গাড়ি। জার্মানিতে বসবাস করা ডেভিড কলম্বো নামের এই তরুণের দাবি, টেসলার চালকবিহীন গাড়িতে ব্যবহার করা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে এ হামলা চালানো হয়েছে।

গাড়ির এ নিরাপত্রা ত্রুটির জন্য টেসলা কর্তৃপক্ষ নয়, গাড়ির মালিকেরা দায়ী। কারণ, টেসলা গাড়িতে তৃতীয় পক্ষের তৈরি সফটওয়্যার ইনস্টল করার সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দিতে হয়। এসব সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি থাকায় সহজেই ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা সম্ভব। তথ্যগুলো কাজে লাগিয়ে চাবি ছাড়াই টেসলা গাড়ি চালুর পাশাপাশি দরজা খোলা বা বন্ধ, এমনকি জানালার কাচও ওঠানামা করা যায়। চাইলে গাড়ির ভেতরে থাকা ক্যামেরা চালু করে চালক বা যাত্রীদের ওপর নজরদারিও করা যায়।

টেসলা গাড়ির এ নিরাপত্তা ত্রুটির বিষয়ে টেসলা কর্তৃপক্ষকে জানিয়েছেন ডেভিড কলম্বো। বিষয়টি গুরুত্বের সঙ্গে এরই মধ্যে তদন্তও শুরু করেছে টেসলা কর্তৃপক্ষ।