অন্য ব্রাউজার থেকে ক্রোমে তথ্য আনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবে তথ্য দেখার সফটওয়্যার বা ব্রাউজার হিসেবে হয়তো দীর্ঘদিন ধরে ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেছেন। এখন জনপ্রিয়তার কথা বিবেচনায় এনে গুগল ক্রোমের ব্যবহার করতে চান। ভালো কথা। কিন্তু সমস্যা হলো, ব্রাউজারে এত দিনের সংরক্ষণ করা হিস্ট্রি, বুকমার্ক, ফেবারিটস কিংবা পাসওয়ার্ড ক্রোমে পাবেন কীভাবে? আনন্দের কথা হলো, সহজেই সে ব্রাউজারের তথ্য বা ডেটাগুলো গুগল ক্রোমে ইমপোর্ট করে ব্যবহার করতে পারবেন।
যেভাবে করবেন
গুগল ক্রোম চালু করুন। ব্রাউজারের ওপরের ডান কোনায় মেন্যু বোতামে (তিন দাগ টানা আইকন) ক্লিক করুন। ড্রপ-ডাউন লিস্ট থেকে Bookmarks/ Import bookmarks and settings...-এ ক্লিক করুন। এরপর অন্য ব্রাউজার থেকে গুগল ক্রোমে সেটিংস ইমপোর্ট করার ডায়ালগ বক্স দেখাবে। From থেকে কাঙ্ক্ষিত ব্রাউজার নির্বাচন করুন। Select items to import-এর নিচে যা যা ইমপোর্ট করতে চান, তার পাশে টিক চিহ্ন দিন। এবার যে ব্রাউজার থেকে ক্রোমে ইমপোর্ট করতে চান, সেটি আগে বন্ধ করে তারপর ক্রোমে Import বোতামে ক্লিক করুন। যে ব্রাউজার থেকে তথ্য ইমপোর্ট করতে চান, তা যদি চালু থাকে, তবে ডেটা ইমপোর্ট করা যাবে না। Import হয়ে গেলে বার্তার মাধ্যমে তা দেখাবে। এভাবেই অন্য ব্রাউজার থেকে ডেটা বা সেটিংস ক্রোম ব্রাউজারে নিতে পারবেন।