অন্যের বাচ্চা লালনে গায়ক পাখির আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরনির্ভর পাখি কোকিল ডিম পাড়ে অন্য পাখির বাসায়। কোকিলের বাচ্চা লালন-পালনের দায়িত্বও অন্যান্য পাখিকেই নিতে হয়। মজার ব্যাপার হলো, কোকিলের ওই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে অন্য কয়েকটি জাতের পাখির মধ্যে ‘সহযোগিতামূলক লালন-পালনের’ মনোভাব গড়ে ওঠে। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের নতুন এক গবেষণার পরিপ্রেক্ষিতে সায়েন্স সাময়িকীতে এ তথ্য প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ক্রমবিকাশমূলক জীববিজ্ঞানী নাওমি ল্যাংমোর বলেন, সহযোগিতাপূর্ণ লালন-পালনের মধ্য দিয়ে পাখিরা নিজেদের প্রজননের বিষয়টি বাদ দিয়ে অন্য পাখির বাচ্চা লালনে মনোযোগী হয়ে ওঠে। ছোট ডানাওয়ালা গায়ক পাখিদের মধ্যেই এ ধরনের প্রবণতা বেশি দেখা যায়। এটি অবশ্যই খুব বিভ্রম তৈরি করার মতো আচরণ। এবিসি।