অপটোমার নতুন প্রজেক্টর বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপটোমা এস ৩১৬ মডেলের প্রজেক্টর
অপটোমা এস ৩১৬ মডেলের প্রজেক্টর

ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড (ইউবিএস) দেশের বাজারে নিয়ে এসেছে বিশ্বখ্যাত অপটোমা ব্র্যান্ডের নতুন মাল্টিমিডিয়া প্রজেক্টর। বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, অপটোমার এই প্রজেক্টরে ঝকঝকে ছবি পাওয়া যায়। এটি শ্রেণী কক্ষ, সেমিনার কিংবা প্রশিক্ষণ কাজে ব্যবহার করা যাবে। 
অপটোমা এস ৩১৬ মডেলের প্রজেক্টরটিতে রয়েছে শক্তিশালী ৩২০০ লুমেন্স, পরিবর্তনযোগ্য ১.১ এক্স জুম রেশিওর লেন্স। এর কনট্রাস্ট রেশিও ২০০০০ : ১ । 
প্রজেক্টরটির দাম পড়বে ২৯ হাজার ৯০০ টাকা।