অপরাধ খুঁজতে ইঁদুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য, বিস্ফোরক ইত্যাদি শনাক্ত করতে প্রশিক্ষিত কুকুরের ব্যবহার নতুন নয়। তবে এবার এই তালিকায় যুক্ত হচ্ছে ইঁদুরও। নেদারল্যান্ডসের পুলিশ এই উদ্যোগ নিয়ে কয়েকটি ইঁদুরকে প্রশিক্ষিত করে তুলেছে। এসব ইঁদুর ঘ্রাণের মাধ্যমে মাদকদ্রব্য বা    বিস্ফোরকের মতো বস্তুর অস্তিত্ব শনাক্ত করে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করবে। ডাচ্ পুলিশের ‘ইনোভেশন’ কেন্দ্রের প্রধান মার্ক ওয়েবস বলেন, ‘আমরা যত দূর জানি, পুলিশের তদন্তে ব্যবহারের জন্য ইঁদুরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বিশ্বে আমরাই প্রথম।’ কুকুরের পরিবর্তে ইঁদুর ব্যবহারে সময় ও অর্থ দুটোই বাঁচবে। কেননা, একটি ইঁদুরকে প্রশিক্ষণে খরচ হবে মাত্র ১৩ মার্কিন ডলার। আর এতে সময়ও লাগবে তুলনামূলক কম। এএফপি।