অপরাধ দমন প্রতিষ্ঠানে হ্যাকারদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন ধরেই বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালাচ্ছে হ্যাকাররা। দিনকতক আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—সিআইএ, যুক্তরাষ্ট্রের সিনেট, জাপানের সনিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হানা দিয়ে হ্যাকাররা তথ্য চুরি করেছে বলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলোয় ফলাও করে প্রচারিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার হ্যাকাররা কড়া নেড়েছে যুক্তরাজ্যের অপরাধবিরোধী প্রতিষ্ঠান সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সির (এসওসিএ) ওয়েবসাইটে।যুক্তরাজ্যের www.social.gov.uk ঠিকানার এই অপরাধবিরোধী ওয়েবসাইট নিয়ে লুজ সিকিউরিটি নামে হ্যাকারদের একটি দল সামাজিক যোগাযোগের সাইট টুইটারে একটি বার্তা পঠিয়েছিল।বার্তায় হ্যাকাররা এই ওয়েবসাইটটিকে ট্যাংগো ডাউন নামে অভিহিত করেছে। যুক্তরাজ্য সরকারের অপরাধ দমনের এই ওয়েবসাইটটিতে হামলার আগে লুজ সিকিউরিটি নামের হ্যাকারের দলটি এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন অ্যান্টি সিকিউরিটি।কম্পিউটার নিরাপত্তাদাতা প্রতিষ্ঠান সোফোস বলছে, লুজ সিকিউরিটি নামের দলটি গত সোমবার থেকে এসওসিএর ওয়েবসাইট অনুসরণ করার পর থেকে এখানে মাঝেমধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে।সোফোস আরও জানায়, ওয়েবসাইটটিতে বিভিন্ন অসংগতি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এটিতে মন্থর গতি লক্ষ করা যাচ্ছে, ফলে এটি ঠিকমতো কাজ করছে না।গত সপ্তাহে লুজ সিআইএর ওয়েবসাইটে আক্রমণ করে দুই ঘণ্টা কাজে বিঘ্ন ঘটিয়েছিল এবং হ্যাকারদের এ সংগঠন কর্তৃক যুক্তরাষ্ট্রের সিনেটের ওয়েবসাইটও হ্যাকড হয়েছিল। সনির ওয়েবসাইট হ্যাকিংয়ের সময়ও লুজ সিকিউরিটি নামের এই হ্যাকারদের সংগঠিত দলটি ১০ হাজারের বেশি গ্রাহকের নাম ও পাসওয়ার্ড চুরি করেছিল! —এএফপি অবলম্বনে মোছাব্বের হোসেন