অপরাধ রোধে পঞ্চগড়ে প্রযুক্তির ব্যবহার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরে ইভ টিজিংসহ নানা অপরাধ প্রতিরোধে পঞ্চগড় জেলা প্রশাসন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। এ জন্য শহরের তিনটি স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে বসে তা পর্যবেক্ষণ করছেন। সিসিটিভি স্থাপনের খবর ছড়িয়ে পড়ায় বখাটেরা মেয়েদের উত্যক্ত করার সাহস পাচ্ছে না। গত বুধবার সিসিটিভি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। তিনি বলেন, মাত্র তিনটি সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো শহর পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই তিনি সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়সহ শহরের আরও পাঁচটি স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর ঘোষণা দেন। ইভ টিজিংসহ নানা অপরাধ প্রতিরোধে জেলা পরিষদের অর্থায়নে শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ইভটিজিংসহ এমন কোনো অপরাধের ছবি ভেসে এলে তা ৎ ক্ষণিক সেখানে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হবে। —পঞ্চগড় প্রতিনিধি