অপরাধী শনাক্ত করবে ‘ফেসওয়াচ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধী শনাক্ত করতে সম্প্রতি স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ চালু করছে স্কটল্যান্ড ইয়ার্ড। যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে লন্ডনের বাসিন্দারা এবার সহজেই সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করতে পারবেন। এক খবরে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।টাচস্ক্রিন স্মার্টফোনের উপযোগী এই অ্যাপ্লিকেশনটির নাম ‘ফেসওয়াচ’।সন্দেহভাজন তালিকাভুক্ত ৫ হাজার অপরাধীর ছবি রয়েছে এ অ্যাপ্লিকেশনে। ফেসওয়াচ ব্যবহারকারী তাঁদের পোস্টাল কোড ব্যবহার করে সন্দেহভাজন অপরাধীর তথ্য স্মার্টফোনে মিলিয়ে দেখে তার তথ্য স্কটল্যান্ড ইয়ার্ডে জানাতে পারবেন।