অপহরণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণ
অপহরণ

‘হ্যালো! পুলিশ স্টেশন! একটা পিকআপে করে এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে! আমি নিজ চোখে দেখেছি!’ টেক্সাসের পুলিশ স্টেশনে সেদিন এমন অভিযোগ আসছিল বারবার! পিকআপটির পেছনে যে দৃশ্য দেখে পথচারীরা আঁতকে উঠছিলেন, আদতে তা ছিল নিছক একটি স্টিকার! স্টিকারটি এতটাই বাস্তব, দেখলে মনে হয় পিকআপের পেছনে সত্যিই এক তরুণীকে বেঁধে ফেলে রাখা হয়েছে! আজব এই কাণ্ড করেছে ওয়াকো নামের একটি স্টিকার নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক ব্র্যাড কল্ব তাঁদের এক কর্মচারীর গাড়িতে স্টিকারটি লাগিয়েছিলেন মানুষের প্রতিক্রিয়া বোঝার জন্য। কল্ব বলেন, ‘এমন প্রতিক্রিয়া অবশ্য আমাদের প্রত্যাশারও বাইরে ছিল।’ অরেঞ্জ নিউজ