অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা বেশি দিন আগের নয়। এই তো গেল রোববারের আগে যে বুধবার গেল, সেদিনের। পরীক্ষা শেষ, বাড়ি যাব। বুকে সাহস নিয়ে একটা লম্বা নিঃশ্বাস ত্যাগ করে হরতালের মধ্যেই বেরিয়ে পড়লাম বাসস্ট্যান্ডের উদ্দেশে। বাসস্ট্যান্ডে গিয়ে দেখি, বাস তো দূরে থাক, কোনো মানুষ পর্যন্ত নেই। একজনকে দেখলাম বেশ মাঞ্জা মেরে বসে আছেন এক দিকে। তাকিয়ে আছেন আমার দিকেই। মনে মনে ভাবলাম, লোকটাও বোধ হয় আমার মতোই বিপদে পড়েছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা ভাই, আজ কোনো বাস ছাড়বে না?’ লোকটা বললেন, ‘না, এই হরতালে কোনো বাসটাস ছাড়ে না, জানেন না এটা?’ বললাম, ‘ও! তো আপনি কেন এসেছেন?’ লোকটার উত্তর, ‘সাংবাদিকেরা আসবে রিপোর্ট করার জন্য। এখানে কাউকে না পেয়ে তো বুমটা আমার দিকেই ধরবে, নাকি? আপনি যান তো যান, আমার ভাত মারবেন না।’
মাহমুদুল করিম