অপেরা মিনি ব্যবহারকারীদের জন্য রবির অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি গ্রাহকেরা অপেরা মিনি ব্যবহারে ৫ এমবি ডেটা বিনা মূল্যে পাবেন
রবি গ্রাহকেরা অপেরা মিনি ব্যবহারে ৫ এমবি ডেটা বিনা মূল্যে পাবেন

মুঠোফোন কোম্পানি রবির গ্রাহকেরা এখন থেকে অপেরা মিনি ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে বিনা মূল্যে প্রতিদিন ৫ মেগাবাইট ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। আজ বুধবার রাজধানীতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ অফার ঘোষণা দেয় অপেরা ও রবি।
বিনা মূল্যে ইন্টারনেট-সুবিধা পেতে রবি গ্রাহকদের ফোনে অপেরা মিনি ব্রাউজার খুলে ‘ফ্রি ইন্টারনেট কুপন’ আইকনে ক্লিক করতে হবে।
এরপর একটি অ্যাকটিভেশন পেজ খুলবে, যেখান থেকে গ্রাহকেরা ৫ মেগাবাইট ফ্রি ইন্টারনেট কুপন চালু করতে পারবেন। কুপনটির পৃষ্ঠপোষক বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম।
অপেরা মিনি ডাউনলোড করা যাবে m.opera.com সাইট থেকে।