অপেরা মিনিতে বাংলা উইকিপিডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৬ মার্চ থেকে মোবাইল ফোনে ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনিতে বাংলা উইকিপিডিয়ার আইকন দেখা যাবে। এর ফলে গ্রামীণফোন অপেরা মিনির ব্রাউজার স্ক্রিনের আইকনের মাধ্যমে সহজেই বাংলা উইকিপিডিয়াতে যাওয়া যাবে। অপেরা মিনি (www.opera.com/mobile) ব্যবহারকারীরা আজ থেকে লগ-ইন করার পর নতুন স্পিড ডায়াল দেখতে পাবেন। নতুন এ সুবিধাটি পেতে পুরোনো সংস্করণের অপেরা মিনি গ্রাহকদের (http://mini.opera.com/gp) থেকে নতুন সংস্করণ নামিয়ে নিতে (ডাউনলোড) পারবেন। এ ছাড়া সরাসরি বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণে পাওয়া যাবে http:// bn.m.wikipedia.org ঠিকানায়। জনপ্রিয় বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করণকে সবার মাঝে দ্রুত ছড়িয়ে দিতে গ্রামীণফোন এ উদ্যোগ নিয়েছে বলে গতকালরোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবীর জানান, এ ব্যাপারে গ্রামীণফোন ইতিমধ্যেই উইকিপিডিয়ার সঙ্গে তিন বছরের অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে, যাতে তার গ্রাহকেরা সহজেই এই অনলাইন জ্ঞানভান্ডারের সুযোগ গ্রহণ করতে পারেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান জানান, মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এটি একটি দারুন উদ্যোগ। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। এর পাশাপাশি বাংলা উইকিপিডিয়াকে (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় ২৩ হাজারেরও বেশি নিবন্ধ রয়েছে, যেখানে কাজ করছেন একদল নিবেদিত স্বেচ্ছাসেবী। বাংলা উইকিপিডিয়াকে আরও সক্রিয়ভাবে উন্নতমানের লেখা দিয়ে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। নতুন এ উদ্যোগ স্থানীয় উইকিপিডিয়া ব্যবহারকারীদের আরও অবদান রাখতে উৎসাহিত করবে এবং বাংলা উইকিপিডিয়াকে স্থানীয় ভাষায় জ্ঞানের বৃহত্তম উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে এমনই আশা উদ্যোক্তাদের। —নুরুন্নবী চৌধুরী