অপ্রয়োজনীয় ডিএনএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের শরীরে যত ডিএনএ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে ১০ শতাংশেরও কম। শারীরিক গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত বৈশিষ্ট্যের ধারক এসব ডিএনএর বাকি ৯০ শতাংশ আসলে তেমন কোনো কাজ করে না। যু্ক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক এমনটিই দাবি করছেন। এতে জিন গবেষণায় নতুন মাত্রা যোগ হতে পারে। কারণ, ৯০ শতাংশ ডিএনএকে বাদ দিলে জিনগত গবেষণায় বাড়তি গতি আসবে। তবে এই বিপুলসংখ্যক ডিএনএর নিষ্ক্রিয় থাকার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেননি। তবে তাঁদের ধারণা, এসব ‘বাড়তি’ ডিএনএ না থাকলেও মানবদেহের অধিকাংশ জিনগত তথ্য টিকে থাকত। পূর্ববর্তী একাধিক গবেষণায় বলা হয়েছিল, দেহের ৮০ শতাংশ জিনোমেরই কোনো না কোনো জৈব রাসায়নিক কাজ রয়েছে। নতুন গবেষণা প্রতিবেদনটি প্লস জেনেটিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।