অফারেজে ছাড়ের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফারেজ ডটকমের লোগো
অফারেজ ডটকমের লোগো

কেনাকাটায় ছাড় পেতে কার না পছন্দ? কোথায় কী ছাড় চলছে, তা জানাতে চালু হয়েছে ডিসকাউন্ট প্ল্যাটফর্ম অফারেজ ডটকম। দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড, রেস্তোরাঁ, হোটেল, বিউটিশপ, বিনোদনকেন্দ্রগুলোর ছাড়ের খবর জানা যাবে এ সাইট থেকে। 

অফারেজ ডটমের উদ্যোক্তা ফাইজুল কবীর বলেন, অনলাইনে কেনাকাটা বা বন্ধুদের সঙ্গে খেতে যাওয়ার আগে অফারেজ থেকে ছাড় সম্পর্কে জেনে নেওয়া যাবে। বর্তমানে ঢাকাভিত্তিক ২০০ ব্র্যান্ড ও রেস্তোরাঁর ছাড়ের খবর পাওয়া যায় সাইটে। অনলাইনে কেনাকাটার সময় গেট কোড বা গেট ডিলে ক্লিক করে পছন্দের অফারটি পাওয়া যায়। অফলাইনে কেনাকাটার সময় প্রিন্ট কুপন নিয়ে ছাড় পাওয়া যায়। ডিসকাউন্ট প্ল্যাটফর্ম থেকে উদ্যোক্তারাও তাদের পণ্য সম্পর্কে ক্রেতার কাছে পৌছানোর সুযোগ পাচ্ছেন। অফারেজের সাইটের লিংক (http://www.offerage.com/)। বিজ্ঞপ্তি