অফিস অনলাইনে স্কাইপ গ্রুপ চ্যাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিস অনলাইন ব্যবহারকারীরা এখন থেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ও ওয়ার্ড ব্যবহারের সময় চ্যাট করার সুবিধা পাবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, অফিসের অনলাইন সংস্করণ ব্যবহারকারীরা মোবাইল ফোন বা ডেস্কটপে চ্যাট সেবাটি ফাইল বন্ধ করার পরও চালিয়ে যেতে পারবেন।
নতুন এই ফিচারটির মতো মাইক্রোসফট নিজস্ব বিভিন্ন সেবাগুলোকে একাধিক প্ল্যাটফর্মের টুল হিসেবে যুক্ত করার চেষ্টা করছে। অবশ্য অনলাইনে এক্সেল বা ওয়াননোটে এখনও এই সেবাটি যুক্ত হয়নি।