অফিস ও আউটলুকে স্কাইপ ভয়েস ও ভিডিও সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কাইপ
স্কাইপ

অফিস অনলাইন ও আউটলুক ডটকমে সরাসরি স্কাইপ সফটওয়্যার যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। এর ফলে অফিস সফটওয়্যারে অনলাইনে কাজ করার সময়ই ব্যবহারকারী প্রয়োজনে ভয়েসকল ও ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব জানিয়েছে, যখন কোনো ফাইলে গুরুত্বপূর্ণ কাজ করা হয় তখন যোগাযোগ প্রক্রিয়াটিকে সহজ করার সুবিধা দেবে মাইক্রোসফট। তবে ব্যবহারকারী চ্যাট করতে চাইলে স্কাইপের মেসেজ হিস্টোরি ডকুমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং চ্যাট চালিয়ে যাওয়া যাবে। তখন ব্যবহারকারীকে ডকুমেন্ট খুললে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এটি চালু হয়েছে। অন্যান্য দেশেও শিগগির এটি চালু করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।