অফিস ১৫-এর সীমিত প্রিভিউ শুরু করেছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি সীমিত সংখ্যক গ্রাহকের কাছে তাদের অফিস সফটওয়্যারের পরবর্তী সংস্করণ ‘অফিস ১৫’-এর প্রিভিউ দেখানো শুরু করেছে। নতুন সংস্করণের এই সফটওয়্যার প্যাকেজের সঙ্গে ক্লাউড এবং মোবাইল প্লাটফর্ম যোগ করার কথা জানিয়েছে মাইক্রোসফট।সাম্প্রতিক এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, প্রথমবারের মতো মাইক্রোসফটের বাইরের কেউ অফিসের পরবর্তী সংস্করণের প্রিভিউ দেখার সুযোগ পাচ্ছেন। প্রিভিউ দেখার সুযোগ পেলেও কেউ কোনো তথ্য ফাঁস করতে পারবে না, এমন চুক্তিও করিয়ে নিচ্ছে মাইক্রোসফট। অবশ্য প্রিভিউয়ের জন্য মাইক্রোসফট কোন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে, সে বিষয়ে কোনো তথ্য মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়নি।মাইক্রোসফট জানিয়েছে, অফিস ১৫ হবে মাইক্রোসফটের অফিস বিভাগের সবচেয়ে উচ্চাভিলাষী কাজ। এ সংস্করণটি কম্পিউটার, মোবাইল, ক্লাউড সার্ভার এবং সার্ভিসও সমর্থন করবে। ওয়ার্ড, এক্সেল পাওয়ার পয়েন্টের মতো মূল প্রোগ্রামের পাশাপাশি ওয়েব টুল ‘অফিস ৩৬৫’, ই-মেইল ম্যানেজমেন্ট টুল ‘এক্সচেঞ্জ’, এন্টারপ্রাইজ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ‘শেয়ারপয়েন্ট’, এন্টারপ্রাইজ মেসেজ চুল ‘লিঞ্চ’, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম ‘প্রোজেক্ট’ এবং ডায়াগ্রাম এডিটর ‘ভিজিও’ সুবিধা অফিস ১৫-তে যোগ হবে।উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্যই অফিস ১৫ সংস্করণটি তৈরি করেছে মাইক্রোসফট এমন খবর দিয়েছে প্রযুক্তি সাইট ম্যাশএবল। তবে অফিস ১৫ স্যুইটটি উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমও সমর্থন করবে বলেই মাইক্রোসফট জানিয়েছে। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি বাজারে আসার পরেই অফিস ১৫ বাজারে ছাড়তে পারে মাইক্রোসফট। অবশ্য কবে নাগাদ এ সফটওয়্যার বাজারে আসবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মাইক্রোসফট। তবে শিগগিরই এর পরীক্ষামূলক সংস্করণটি ছাড়া হবে বলেই জানিয়েছে মাইক্রোসফট।