প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েব ডিজাইনাররা দ্রুত ওয়েব পেইজ ডিজাইন করার জন্য ফ্রন্ট পেইজ ব্যবহার করে থাকেন। অফিস ২০০৫ বা তারও আগের ভার্সনগুলোতে ফ্রন্ট পেইজ আছে। অফিস ২০০৭-এও ফ্রন্ট পেইজ আছে, তবে অন্য নামে। অফিস ২০০৭-এ ফ্রন্ট পেইজ খোলার জন্য Start/All programs/Microsoft office/Microsoft office infoPath 2007-এ ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে Design a Form Template-এ ক্লিক করুন। তারপর Blank নির্বাচন করে ok করুন। দেখবেন, ডান পাশে layout, controls ইত্যাদি নামে অনেক অপশন আছে। layout হলো table draw করার জন্য। আর controls-এ ক্লিক করে দেখবেন TextBox, ComboBox, ListBox, Button ইত্যাদি নামে অনেক অপশন আছে। এখান থেকে টেনে টেনে (Drug Drop) আপনার পছন্দমতো ওয়েব পেইজ ডিজাইন করতে পারেন। —মো. আমিনুর রহমান