মাইক্রোসফট অফিস ২০১০ \ লেখক: মাহবুবুর রহমান \ প্রকাশক: সিসটেক পাবলিকেশন লিমিটেড, ঢাকা \ পৃষ্ঠা: ৪১৪ \ মূল্য: ৩০০ টাকা\কম্পিউটার ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট অফিস ২০১০ মাইক্রোসফট অফিস ২০০৭-এর উন্নত সংস্করণ। নতুন ব্যবহারকারীদের জন্য এই সফটওয়্যার শেখাটা জরুরি। সহজে শেখার উপযোগী করে মাইক্রোসফট অফিস ২০১০ বই বের হয়েছে। লিখেছেন মাহবুবুর রহমান।বইয়ের প্রতিটি বিষয় সহজ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। মাইক্রোসফট অফিস ইনস্টল করা, অফিস টুলস, ফাইল সেভ করা, ছবির সংযোজন, আকৃতি পরিবর্তন করা, ক্রপ উইন্ডো পরিচিতি, থিমস, প্যারাগ্রাফ স্টাইল, ফরম্যাটিং, কপি করা, শিরোনাম, লাইন ও পৃষ্ঠার নম্বর দেওয়া, লেবেল প্রিন্ট করা ইত্যাদি রয়েছে এতে। মাইক্রোসফট এক্সেল, ডেটা অ্যানালাইজিং, ডেটা সম্পাদনা, ডেটা বার যুক্ত করা, অঙ্ক করা, ফর্মুলা পরিচিতি, ভ্যালু গণনা করা, পাওয়ার পয়েন্ট স্লাইড পেজেন্টেশন, রিবন কিবোর্ড, আউটলুক মেসেজগুলো নিয়ে কাজ করা, ই-মেইল প্রেরণ, ফাইল অ্যাটাচ ইত্যাদি বিষয়ে এ বইয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটিতে কম্পিউটার ব্যবহারের মৌলিক ধারণাও দেওয়া হয়েছে। এমএস অফিসে থাকা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাকসেস, আউটলুক এক্সপ্রেসসহ সবগুলো সফটওয়্যার নিয়েই আলোচনা করা হয়েছে বইটিতে। প্রতিটি অধ্যায়ের সঙ্গে চিত্রও ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল