অফিস ৩৬৫ নিয়ে মাইক্রোসফট বুট ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মাইক্রোসফট বুট ক্যাম্প। বাংলাদেশে মাইক্রোসফট পণ্য ও সেবা পরিবেশক কম্পিউটার সোর্স আয়োজিত দিনব্যাপী কর্মশালায় তুলে ধরা হয় অফিস ৩৬৫-এর বিভিন্ন সুবিধা ও বৈশিষ্ট্য। অনলাইনে অফিসের বিভিন্ন কাজে ‘অফিস ৩৬৫’-এর বিজনেস সংস্করণের নানান সুবিধা তুলে ধরার পাশাপাশি ব্যবহারের কিছু কৌশল শেখানো হয় কর্মশালায় উপস্থিত মাইক্রোসফট রিসেলারদের। কর্মশালা পরিচালনা করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার টেকনোলজি উপদেষ্টা আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান এবং কম্পিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যবস্থাপক আবু তারেক আল কাইয়ুম। বিজ্ঞপ্তি