অফিস ৩৬৫ নিয়ে মাইক্রোসফটের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা
মাইক্রোসফটের কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা

সম্প্রতি  অনলাইন অফিস স্যুট ‘অফিস ৩৬৫’ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশ আয়োজন করেছিল একটি কর্মশালা। ২৯ জানুয়ারি অনুষ্ঠিত ‘ও৩৬৫ পার্টনারস রেডিনেস’ শীর্ষক একদিনের এ কর্মশালায় অংশ নিয়েছিল মাইক্রোসফটের পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান ও অন্যান্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
কর্মশালা প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মশালায় ক্লাউডভিত্তিক অফিস স্যুটটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। অফিস ৩৬৫ অফিস স্যুটটির মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রভৃতির সঙ্গে ক্লাউড সেবা পাওয়া যাবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের কর্মকর্তা পুবুদু বাসনায়েকে, রুমেসা হোসেন এবং এ.এস.এম. রাশেদুজ্জামান।
মাইক্রোসফটের অফিস স্যুটের ফিচার ও সুবিধা বিষয়ক এ ধরনের কর্মশালা আগামীতে আবারও আয়োজন করবে মাইক্রোসফট বাংলাদেশ।