অফিসকর্মী রোবট বিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসে যেতে পারছেন না? আপনার পরিবর্তে অফিসে কাজের জন্য রোবট পাঠিয়ে দিতে পারেন আর বাড়িতে বসেই সে রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি। অফিসে যে কাজ করেন, রোবটকে সেই কাজের নির্দেশ দিলে রোবটই তা করতে পারবে। অফিসে আপনার অনুপস্থিতিতেও সবার সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সারা যাবে এ রোবট ব্যবহার করে। রোবটটি মূলত ভিডিও কনফারেন্সের কাজে ব্যবহার করা যাবে। অফিসে ঘুরে ঘুরে সবার খোঁজখবর নেবে এবং অফিসের সার্বিক চিত্র দেখাবে। প্রয়োজনে সহকর্মীর সঙ্গে কাজের আলোচনা সারা যাবে এ রোবটের সাহায্যে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা মোবাইল ভিডিও কনফারেন্সিং মেশিন হিসেবে ‘বিম’ নামের একটি টেলিপ্রেজেনস রোবট উদ্ভাবন করেছেন।‘টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সুইটেবল টেকনোলজিসের উদ্ভাবিত এ রোবটটি উচ্চতায় পাঁচ ফুট। রোবটটির সঙ্গে বড় আকারের একটি ভিডিও স্ক্রিন যুক্ত আছে। এ ছাড়া রোবট তৈরিতে ভিডিও ক্যামেরা, স্পিকার ও চাকা ব্যবহার করা হয়েছে। বিম রোবটকে ব্যবহার করে দূর থেকেই প্রয়োজনীয় কাজ সারা যায়। প্রয়োজনে চাকার সাহায্যে এ রোবট হেঁটে বেড়াতেও পারে।সুইটেবল টেকনোলজিসের প্রকৌশলী ডালাস গোয়েকার এ প্রসঙ্গে জানিয়েছেন, কাজের মধ্যে প্রয়োজনীয় আলোচনার জন্য বা ভিডিও কনফারেন্স করতে বিম রোবট ব্যবহার করা যায়।গবেষকেরা জানিয়েছেন, ২০১৭ সাল নাগাদ টেলিপ্রেজেনস রোবটের চাহিদা বেড়ে যাবে। দূরে বসেই প্রয়োজনীয় কাজ সারতে অফিস, কর্মক্ষেত্র, বাড়িতে ব্যবহূত হবে বুদ্ধিমান রোবট।