অফিসটা ফেসবুকের

গোটা দুনিয়ার মানুষকে যুক্ত করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। সেই কথাটা মাথায় রাখা হয়েছে ফেসবুকের নতুন অফিসে। এই অফিসের ছাদ নয় একর জায়গাজুড়ে। ফেসবুকের নতুন অফিস চালু হয়েছে গত ৩০ মার্চ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত নতুন অফিসটি সংক্ষেপে এমপিকে২০ নামে পরিচিত।
প্রখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক গেহরির নকশায় তৈরি বিশেষ এ অফিসে একই ছাদের নিচে বিশাল এক কক্ষে কাজ করেন ফেসবুকের ২ হাজার ৮০০ কর্মী। দারুণ এবং সুন্দর সব শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে নতুন অফিস। সিলিকন ভ্যালির আগের অফিসেও চলছে কার্যক্রম। দুই অফিসকে যুক্ত করা হয়েছে একটি সুড়ঙ্গের মাধ্যমে। ওয়্যার হাউসটি সাজানো হয়েছে নানা ধরনের ছবি দিয়ে। আর পৃথিবীর সবচেয়ে বড় খোলা ছাদটিতে করা হয়েছে পার্ক।
নতুন অফিসের নানা ধরনের ছবি দেখা যাবে #mpk20 হ্যাশট্যাগ ব্যবহার করে।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: ডেইলি মেইল, ইনস্টাগ্রাম ও ফেসবুক