অফিসে সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসে সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ ইতিবাচক
অফিসে সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ ইতিবাচক

অফিসে সহকর্মীদের সঙ্গে একসঙ্গে দুপুরে খাওয়াদাওয়া করলে কর্মস্থলের পরিবেশ হালকা হতে পারে। এ ধরনের উদ্যোগে সহকর্মীদের পারস্পরিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কানাডায় নতুন এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের রটম্যান স্কুল অব ম্যানেজমেন্টের গবেষকেরা বলছেন, অফিসে সবাই মিলে দুপুরের খাবার খেলে কাজের ক্ষতি হতে পারে এমন ধারণা সব সময় সঠিক নয়। কর্মীরা যদি চাপমুক্ত ও স্বতঃস্ফূর্তভাবে মধ্যাহ্নভোজে অংশ নেন, তাহলে সার্বিকভাবে লাভই হয় বেশি।
সংশ্লিষ্ট শীর্ষ গবেষক জন ট্রুগাকোস বলেন, দুপুরে একসঙ্গে খাওয়ার ব্যাপারে কর্মীদের স্বাধীন মতামত বিবেচনায় নেওয়া ভালো। গবেষণায় দেখা গেছে, কাজের পাশাপাশি খাওয়ার ফলে কর্মীরা বাড়তি ক্লান্তি বোধ করতে পারেন। কিন্তু নিজেদের সিদ্ধান্তে খাওয়া হলে ব্যাপারটা বরং বাড়তি আনন্দদায়ক হয়ে ওঠে। আর একসঙ্গে খাওয়াদাওয়ার মতো সম্মিলিত অবস্থানে অফিস সামাজিকীকরণের সুযোগ বাড়ে।
গবেষণা প্রতিবেদনটি অ্যাকাডেমি অব ম্যানেজমেন্ট জার্নাল সাময়িকীতে প্রকাশিত হবে। লাইভ সায়েন্স।